৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

 শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। 


স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) পাপুয়া নিউগিনির মানুস প্রদেশে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। 


মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।


মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সকল উপলব্ধ তথ্যের ভিত্তিতে বলা যায় ভূমিকম্পের পর সুনামির হুমকি এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে কোনো সুনামি আঘাত হানেনি বলেও জানানো হয়।


স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি ভূমিকম্পের পর সেখানে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।


উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

Comments

Popular posts from this blog

স্থানীয় সরকার নির্বাচন সময় ঘোষণা : প্রথম ধাপে যেসব নির্বাচন...see more

১স্থানীয় সরকার নির্বাচন সময় ঘোষণা : প্রথম ধাপে যেসব নির্বাচন...see more

2প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী...see more